খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু ভিপির রেফারেন্সে লাইসেন্স দিতে রিকশাপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
জাকসু ভিপির রেফারেন্সে লাইসেন্স দিতে রিকশাপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ছবি- মনির হোসেন ও মারুফ হোসেন (বাম থেকে)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাসের ভেতরে রিকশা চালানোর লাইসেন্স বা অনুমোদন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চালকদের কাছ থেকে রিকশাপ্রতি ১০ হাজার টাকা করে বিপুল অঙ্কের চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এই চাঁদাবাজির সঙ্গে সরাসরি শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপির নাম উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবেশবান্ধব অটোরিকশা অনুমোদনের জন্য ২য় ধাপে আবেদন গ্রহণের জন্য রিকশা মালিকদের থেকে আবেদন চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সুযোগে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু অটোরিকশার অনুমোদন দেবেন বলে রেফারেন্সে তিনি স্বাক্ষর করেন। এদিকে আব্দুর রশিদ জিতুর হয়ে রিকশাপ্রতি ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মারুফ হোসেন। তবে মারুফ হোসেন নিজে না গিয়ে তাঁরই হলের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. মনির হোসেনকে পাঠান চাঁদার টাকা আনতে।

অনুসন্ধানে জানা যায়, গত ২০ জুলাই রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগরের রনি চত্বর সংলগ্ন একটি মুদি দোকানের পেছনে গোপনে এই টাকার লেনদেন সম্পন্ন হয়। সেখানে অনুসন্ধানী সাংবাদিকদের একটি দল উপস্থিত থেকে রিকশাচালকদের কাছ থেকে চাঁদার টাকা আদায়ের দৃশ্যটি সরাসরি চাক্ষুষ করেন। চালকদের কাছ থেকে এই নগদ অর্থ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী—উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. মনির হোসেন।

এদিকে টাকা লেনদেনের পরপরই কর্মচারী মো. মনির হোসেন চালকদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন করেন। মনির হোসেন চালকদের নির্দেশ দিয়েছেন কেউ জিজ্ঞেস করলে যেন বলা হয়— “আমি উনার কাছে টাকা পেতাম বা ধার নিয়েছিলাম, সেই টাকা দিয়েছি।” এছাড়া বিষয়টি নিয়ে কোনো ঝামেলা করার চেষ্টা করলে চালকদের রিকশা চালানোর অনুমোদন চিরতরে বাতিল করে দেওয়ার হুমকিও দেন তিনি।

অনুসন্ধানে উঠে আসে, চাঁদা আদায়ের এই প্রক্রিয়ায় শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি এবং রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মারুফ হোসেন সরাসরি জড়িত। কর্মচারী মনির হোসেন চালকদের আশ্বস্ত করে বলেন, “অফিসে গেলে বা কোনো রকম সমস্যা হলে বলবা সালাম-বরকত হলের ভিপি মারুফ ভাই পাঠাইছে।” শুধু তাই নয়, চালকদের কাছে দাবি করা হয় যে, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর সরাসরি হাত বা সম্পৃক্ততা রয়েছে।

মৌখিক নির্দেশনার পাশাপাশি রিকশা অনুমোদনের আবেদন ফর্মের নথিপত্রেও এর প্রমাণ মিলেছে। আবেদন ফর্মগুলো ঘেঁটে দেখা যায়, সেখানে রেফারেন্স বা সুপারিশকারী হিসেবে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার আঁচ পেয়ে একটি ফর্মের রেফারেন্স অংশে ফ্লুইড (কারেকশন পেন) দিয়ে ঘষে নাম মুছে ফেলার চেষ্টা করা হয়। তবে এরপরও নিচের লেখাটি স্পষ্টভাবে পড়া যাচ্ছিল। এছাড়া, অন্য আরেকটি আবেদনপত্রের এক কোণায় কলম দিয়ে “জিতু/জাকসু” লেখা পাওয়া যায়, যা এই সিন্ডিকেটের সঙ্গে প্রভাবশালী ছাত্রনেতাদের নাম ব্যবহারের বিষয়টি আরও সুনিশ্চিত করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্মচারী মো. মনির হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি কোনো রিকশাওয়ালার কাছ থেকে টাকা-পয়সা নিইনি। আমি ছোটখাটো চাকরি করি, এই ধরনের কোনো ভেজালের মধ্যে আমি নাই।”

গণমাধ্যমে শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মারুফ হোসেন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, “মনির ভাই আমার কথা কেন বলেছে এটা আমি জানি না। তবে মনির ভাই একদিন আমাকে বলেছিলেন যে তাঁর পরিচিত একটি ছেলে আছে, তার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিতে। পরে আমি এস্টেট অফিসের কাশেম ভাইকে বলি। কাশেম ভাই জানান যে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আর সম্ভব না। পরে আমি বললাম, তাহলে তো আর কিছু করার নাই। এর বাইরে আমি আর কিছু জানি না।”

ফর্মে সুপারিশ করার বিষয়টি স্বীকার করেছেন গণমাধ্যমে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, “আমাকে অনেকে অনুরোধ করেছেন, সেজন্য আমি সুপারিশ করেছি। আরও অনেকেই সুপারিশ করেছেন। কিন্তু টাকা-পয়সার লেনদেনের বিষয়টি আমার জানা নেই। আর কেউ লাইসেন্সের জন্য টাকা লেনদেন করলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে।”

গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম জাকসু ভিপির সুপারিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এরকম সুপারিশ তো অনেকেই করেছেন। তবে আর্থিক লেনদেনের বিষয়ে আমি অবগত নই।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ”আমি এ বিষয়ে জানি না। খোঁজখবর নিয়ে দেখছি।”

এদিকে ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক জানান, লাইসেন্স পাওয়ার জন্য জাকসু ভিপি জিতুর নাম ভাঙিয়ে চালকদের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা চাওয়া হয়েছিল। হলের ভিপি মারুফ জানান যে, এই টাকাটা মূলত ভিপি জিতুর জন্যই নেওয়া হচ্ছে এবং আবেদন ফর্মেও জিতুর নাম রেফারেন্স হিসেবে ছিল।

তিনি আরও জানান, কোনো ঝামেলা হলে সবাইকে ‘মারুফ ভাই পাঠিয়েছে’ বলতে বলা হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর কর্মচারী মনির হোসেন চালকদের ভয়ভীতি দেখান। মুখ খুললে লাইসেন্স চিরতরে বাতিল করার হুমকি দিয়ে এই লেনদেনকে ‘ধারের টাকা দেওয়া-নেওয়া’ হিসেবে চালাতে নির্দেশ দেন তিনি। ফলে প্রায় দেড় লাখ টাকা দামের রিকশা বাজেয়াপ্ত হওয়া ও লাইসেন্স হারানোর আশঙ্কায় চালকরা সরাসরি মুখ খুলতে ভয় পাচ্ছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা