খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনায় কুবি ছাত্রদল

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনায় কুবি ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পাশাপাশি অভিভাবকদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পর্কে প্রচারণাও চালান।

‎শনিবার (৩১ জানুয়ারী) দ্বিতীয় দিনের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।

‎গতকালের মতো আজও শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি সরবরাহ করেন ।

‎শাখা ছাত্র দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূর- দূরান্ত থেকে এসেছেন, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। গতকাল সর্বাত্বক ভাবে আমরা চেষ্টা করছি যারা অভিভাবকরা ছিলেন এবং শিক্ষার্থীরা ছিলেন সকলে ভালোভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।আজ ও দ্বিতীয় দিনের পরীক্ষায় আমাদের সকল কার্যক্রম যথাযথ পালনের চেষ্টা করছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে।”

‎তিনি আরও বলেন, ‘পাশাপাশি  বৃহস্পতিবার থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা ম্যাচগুলো আছে সবগুলোতে সাধ্যমত তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি আমাদের মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি। যাতে তারা ইমারজেন্সি কোন প্রয়োজনে চিকিৎসা সেবা পায়। পাশাপাশি আমরা সবার আগে বাংলাদেশ নামে বাইক সার্ভিসের কার্যক্রম ও অব্যাহত রেখেছি। যেটা আমরা গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি। আজকের দিনে অনেক জন ছাত্রকে আমরা  সেবাটা দিতে পেরেছি।”

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’