জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চবি ছাত্রদল নেতা বাবরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদের স্মৃতির স্মরণে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবরের উদ্যোগে শুক্রবার দুপুরে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিতর্ক বিষয়ক সম্পাদক শিশির মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির জমাদ্দার, সহ সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দীন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদ এর স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রদলের সহ – নাট্য সম্পাদক জামিল হোসেন, আশিকুর রহমান, জয়নুল, রাকিবসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলনেতা ফয়সাল প্রান্ত বাবর বলেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, ছাত্রদলের ওয়াসিম সহ জুলাই সকল শহীদদের আত্মত্যাগ কে স্মরণ করে আমরা কৃষ্ণচূড়া চারা রোপণ করেছি, কৃষ্ণচূড়ার রক্তিম ফুল আমাদের উত্তর প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে উদ্বুদ্ধ করবে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের জন্য ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি তিনি হাতে নিয়েছেন আমরাও সেই কর্মসূচিকে ধারণ করেই আমাদের কর্মসূচি করছি এবং আমরা নিয়মিতভাবে এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করে যাবো।








আপনার মতামত লিখুন