খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চবি ছাত্রদল নেতা বাবরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চবি ছাত্রদল নেতা বাবরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদের স্মৃতির স্মরণে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবরের উদ্যোগে শুক্রবার দুপুরে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
‎
‎এই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিতর্ক বিষয়ক সম্পাদক শিশির মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির জমাদ্দার, সহ সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দীন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদ এর স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রদলের সহ – নাট্য সম্পাদক জামিল হোসেন, আশিকুর রহমান, জয়নুল, রাকিবসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎ছাত্রদলনেতা ফয়সাল প্রান্ত বাবর বলেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, ছাত্রদলের ওয়াসিম সহ জুলাই সকল শহীদদের আত্মত্যাগ কে স্মরণ করে আমরা কৃষ্ণচূড়া চারা রোপণ করেছি, কৃষ্ণচূড়ার রক্তিম ফুল আমাদের উত্তর প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

‎আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের জন্য ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি তিনি হাতে নিয়েছেন আমরাও সেই কর্মসূচিকে ধারণ করেই আমাদের কর্মসূচি করছি এবং আমরা নিয়মিতভাবে এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করে যাবো।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা