খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের স্মারকলিপির পর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর যাতায়াত সুগমে স্লোপ নির্মাণ শুরু বেরোবি প্রশাসনের

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
ছাত্রদলের স্মারকলিপির পর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর যাতায়াত সুগমে স্লোপ নির্মাণ শুরু বেরোবি প্রশাসনের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশেষ চাহিদাসম্পন্ন এক শিক্ষার্থীর যাতায়াত সহজ করতে একাডেমিক ভবন-৩ এর নিচতলার সিঁড়ির পাশে স্লোপ নির্মাণের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এ কাজ শুরু হয়। গত মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একাডেমিক ভবন-৩ এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের একজন বিশেষ চাহিদাসম্পন্ন (হুইলচেয়ার ব্যবহারকারী) শিক্ষার্থীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হুইলচেয়ার ব্যবহারকারী ওই শিক্ষার্থী প্রতিদিন ভবনে প্রবেশের সময় নিচতলার সিঁড়ি অতিক্রম করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সিঁড়ির একপাশে একটি স্লোপ নির্মাণের আবেদন জানানো হয় যাতে তিনি স্বাধীনভাবে হুইলচেয়ার ব্যবহার করে ভবনে যাতায়াত করতে পারেন।

ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সিঁড়ির পাশে স্লোপ নির্মাণের কাজ শুরু করে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, এই স্লোপ নির্মিত হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়ে একাডেমিক ভবনে যাতায়াত করতে পারবেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবাই সমান সুযোগ পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের কষ্ট ছাড়াই স্বাভাবিকভাবে নিয়মিত ক্লাস করতে পারেন। সে লক্ষ্যেই আমরা এই স্মারকলিপি প্রদান করেছি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা