খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

খবরবেলা ডেস্ক :
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–কে মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার বরাদ্দকৃত এই অর্থ ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হয়েছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, বাজেটের মূলধন খাতের ২৪ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের মধ্য থেকেই এই ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, “ব্যাংকটি লাভজনক অবস্থায় ফিরতে পারলে এর মুনাফা সরকারি কোষাগারেই জমা হবে। পাশাপাশি, ব্যাংকটি স্থিতিশীল হলে তিন বছরের মধ্যে সরকারি অংশীদারির টাকা ধাপে ধাপে বেসরকারি খাতে ছাড় দেওয়ার পরিকল্পনা আছে।”

ইতোমধ্যে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)–এ সম্মিলিত ইসলামী ব্যাংকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ ব্যাংকের মোট পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারের অবদান ২০ হাজার কোটি।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটিকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধনের পরিমাণ বিবেচনায় এটি এখন দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ।

একীভূতকরণের পর এই অর্থ দ্রুত পরিশোধ করা হবে। দুই লাখ টাকার বেশি আমানত ফেরত–সংক্রান্ত পরিকল্পনা শিগগিরই জানানো হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন ব্যাংকটি নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে।

সরকার ও বাংলাদেশ ব্যাংক মনে করছে— এই একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার, আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’