খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল–ফয়সাল

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল–ফয়সাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) ও মো. ইমরান হোসেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি এবং মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনাস আজিম, আমজাদ হোসাইন ও রফিকুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী, কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান চৌধুরী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন,
“এই সংগঠনকে টিকিয়ে রাখা এবং আরও কার্যকর করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সাধারণত নবীন বরণ, মেজবান কিংবা পরীক্ষার্থীদের সহায়তার মতো কিছু নির্দিষ্ট কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকি। অথচ সেখানেও অনেক সময় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় না। আমরা সবাই চট্টগ্রামের শিক্ষার্থী, সবাই কুবিয়ান—এই পরিচয়কে সামনে রেখে পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই।”

অন্যদিকে সভাপতি শরিফুল ইসলাম বলেন,
“আজ আমাকে যে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটিকে সম্মান, শক্তি ও আমানত হিসেবে গ্রহণ করেছি। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকলে অদূর ভবিষ্যতে আমরা এই সংগঠনকে আরও বেটার, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব একটি সংগঠনে রূপ দিতে পারব।”

তিনি আরও বলেন,
“চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বহুদিন ধরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন হিসেবে পরিচিত। এই সংগঠন যেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শক্তিশালী, সুসংগঠিত ও স্মার্ট আঞ্চলিক সংগঠন হিসেবে গড়ে ওঠে—সে জন্য আমাদের সবাইকে পারিবারিক বন্ধনের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উল্লেখ্য, নবগঠিত এই আংশিক কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা