খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস, ঢাবির ছাত্র না হওয়ায় আক্ষেপ

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
চবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস, ঢাবির ছাত্র না হওয়ায় আক্ষেপ

প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির তালিকা। যে কোনো মুহূর্তেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পূর্বের ন্যায় এবারও ঢাবির শিক্ষার্থীদের বাইরে যাচ্ছে না ছাত্রদলের ‘সুপার ফাইভ’। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে এক আবেগঘন স্ট্যাটাস দেন চবি ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। বলেন, ঢাবির ছাত্র হলে হয়তো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়িত হতাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

‘ছাত্ররাজনীতি করার অপূর্ণ স্বপ্নের এক গভীর আক্ষেপ’ শিরোনামে স্ট্যাটাসে তিনি তাঁর সংগ্রামী ছাত্ররাজনীতির কথা তুলে ধরেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “আজ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতাম, বৃহৎ পরিসরে ছাত্ররাজনীতির আরেক স্বপ্নের যাত্রা হয়তো শুরু করতে পারতাম।”

জুলাই আন্দোলনে নিজের ভূমিকা তুলে ধরে লেখেন, “জুলাই আন্দোলনের উত্তাল সময়ে শহীদ ওয়াসিম আকরাম আমার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। তাঁর আত্মত্যাগ আমাদের আন্দোলনের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় এবং শহীদ ওয়াসিম জাতীয়তাবাদী শক্তি ও ছাত্রদলের গর্বের বিষয়। আন্দোলনের সময়ে নিজের পা হারানোর ঝুঁকি নিয়েও ক্র্যাচে ভর দিয়ে নিজ পায়ে হেঁটে আন্দোলনকে চলমান ও বেগবান রাখার সহযোদ্ধাদের নিয়ে চেষ্টা করেছি। দিন কিংবা রাতের পর রাত রাজপথে কেটেছে। শরীরের ওপর দিয়ে অসহনীয় নির্যাতন, কিন্তু লক্ষ্য থেকে সরে যাইনি। একজন কর্মী হিসেবে সেই সময়গুলো আমার জন্য যেমন কঠিন চ্যালেঞ্জ ছিল, তেমনি ছিল দায়িত্ব পালনের এক গভীর উপলব্ধি।”

ঢাবির শিক্ষার্থী না হওয়ায় আক্ষেপ করে বলেন, “আজ যদি ঢাবির শিক্ষার্থী হতাম, রাজনীতি আরেকভাবে করার সুযোগ পেতাম। এটা স্বপ্ন ছিল। মাঝে মাঝে মনে হয়, আজ যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতাম এবং ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও বৃহৎ পরিসরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার সুযোগ পেতাম। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই আক্ষেপ অবশ্যই আছে।”

আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ছাত্ররাজনীতি করার সুযোগ না পাওয়ার আক্ষেপ হয়তো জীবনের কোথাও থেকে যাবে। তবে সেই আক্ষেপের চেয়েও বড় আমার দায়িত্ববোধ। কারণ রাজনীতিতে পদ-পদবি নয়, মানুষের পাশে দাঁড়ানো, ত্যাগ স্বীকার করা এবং কঠিন সময়ে দায়িত্ব পালন করাই একজন কর্মীর প্রকৃত পরিচয়।”

সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, “ক্র্যাচে ভর দিয়ে নিজের পা হারানোর ঝুঁকি নিয়েও রাজপথে থাকার চেষ্টা করেছি। রাতের পর রাত আন্দোলনের মাঠে কেটেছে। শরীরের ওপর দিয়ে অনেক কিছু গেছে, কিন্তু মানুষের অধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে সরে যাইনি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আক্ষেপ থাকলেও রাজপথের কর্মী হিসেবে নিজের ভূমিকা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা