খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত

আসফা তাসফিয়া আনিশা, চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
চবিতে প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০২৫ এর চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) প্রাণিবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে চবি প্রাণিবিদ্যা বিভাগে এটি আয়োজিত হয়।

এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুটি ক্যাটাগরিতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে কলেজ ক্যাটাগরিতে চট্টগ্রাম অঞ্চলের ১৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। এই অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আঞ্চলিক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসমত আরা। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ‘‘সকল প্রাণীর ক্ষুধা, ঘুম স্বাভাবিক বাসনাগুলো থাকলেও মস্তিষ্ক দিয়ে গভীর চিন্তা করা কিংবা নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা একমাত্র মানুষকেই দেয়া হয়েছে। আর মানুষকে ইনটাইটেলড করার জন্য অন্য প্রাণীদের সৃষ্টি করা হয়েছে। তাই এ সকল প্রাণীদের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু দেখা যায় আমাদের সাথে অন্য প্রাণীদের বৈরী সম্পর্ক রয়েছে। প্রাণীদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন, কারণ প্রাণী জগতের কোন ক্ষতি মানেই জীববৈচিত্রের ক্ষতি।’’

আয়োজকরা জানান, পারিপার্শ্বিক বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং যথোপযুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌখ উদ্যোগে এ বছর ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডের শুরুতে জীববিজ্ঞান অনুষদ থেকে মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ পর্যন্ত একটি র‍্যালি হয়। তারপর শিক্ষার্থীদের লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দুইজন এবং কলেজ ক্যাটাগরিতে দুইজন করে মোট চারজন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

কলেজ পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রাম কলেজ এর শ্রীবন্তী চৌধুরী, রানার্সআপ হয়েছেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর সায়েম উদ্দিন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম। রানার্সআপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফারিহা শবনম দিহা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা