খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড: নারীর ক্ষমতায়নে নব দিগন্তের উন্মোচন

ডা. ফাহমিদা সুলতানা জোনাকী
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড: নারীর ক্ষমতায়নে নব দিগন্তের উন্মোচন

বাংলাদেশের উন্নয়নের ধারায় নারীর অংশগ্রহণ বর্তমানে যেকোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান। শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা কার্যক্রম কিংবা সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব—সব ক্ষেত্রেই নারীরা নিজেদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতার স্বাক্ষর রাখছেন। এর ফলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষের সমান ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে, যা দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতিশীল ও সম্ভাবনাময় করে তুলছে।

তবে বাস্তবতা হলো, দেশের একটি বড় অংশের নারী এখনও দারিদ্র্য, বৈষম্য এবং আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে বসবাস করছে, যা সুযোগের সমতাকে প্রশ্নের সম্মুখীন করে তুলছে। এই প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। আর এই কর্মসূচিগুলো হলো এমন সব উদ্যোগ যার মাধ্যমে দারিদ্র‍্য, অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয়। যার মধ্যে অন্যতম হলো বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি (কাবিখা, কাবিটা), ভিজিডি (VGD) এবং ভিজিএফ (VGF) যা নারীদেরকে আর্থিক নিরাপত্তা ও সুযোগের সমতা নিশ্চিতে সহায়তা করছে। বর্তমানে এ কর্মসূচির অন্যতম সংযোজন হলো “ফ্যামিলি কার্ড”। এটি মূলত সামাজিক সুরক্ষা কর্মসূচি। যার অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা, যা ছিলো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান বিষয়বস্তু।

এ কর্মসূচির মাধ্যমে দারিদ্র‍্য ও অসহায় নারীরা অগ্রাধিকার ভিত্তিক সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা পেয়ে থাকবে যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে সহায়ক হবে। অনেক নারী এই সহায়তার অর্থ ব্যবহার করে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। অপরদিকে খাদ্য নিরাপত্তা বা নিরাপদ খাদ্য গ্রহণের সুযোগের প্রাপ্যতা নিশ্চিত করবে। এছাড়াও শ্রমশক্তিতে নিয়োজিত নারীদের পুনর্বাসনে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে। শ্রমশক্তির তথ্যানুসারে, ২০২৪ এর জুন শেষে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ছিলো ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের জুনে নারীদের এমন সংখ্যা ছিল ২ কোটি ৫০ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে ৭ লাখ ৮০ হাজার। অপরদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরে শুধু সৌদি আরব থেকে ১৫ হাজারের বেশি নারীকর্মী দেশে ফিরেছে। এ বিপুল সংখ্যক নারীদের পুনর্বাসনে ফ্যামিলি কার্ড অগ্রগণ্য ভূমিকা পালন করবে। ফলস্বরূপ নারীরা পরিবার বা সমাজের মুখাপেক্ষী না হয়ে নানারুপ বঞ্চনার বৃত্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।

অপরদিকে, সমমূল্যের খাদ্য সহায়তা পুষ্টিকর খাদ্য গ্রহণের সুযোগ তৈরি করে দিবে, যা পরিবার ও দেশের মানবসম্পদে উল্লেখযোগ্য অবদান রাখবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দেওয়া ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ প্রতিবেদন অনুসারে, বিশ্বে তীব্র খাদ্যসংকটে থাকা ১০ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ এবং দেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার।

সরকারি SSPS- এর প্রকাশিত “ফ্যামিলি কার্ড ওভারভিউ” এর তথ্যমতে-বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচি র মাধ্যমে ধাপে ধাপে সারা দেশের সর্বোচ্চ ২ কোটি পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। “দ্য ডেইলি স্টার” এর বাজেট বিশ্লেষণে বলা হয়েছে ২০২৬-২৭ অর্থ বছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট বরাদ্দের প্রায় ৯.৭%। এ কর্মসূচীর আওতায় সুবিধাভোগী পরিবারগুলোতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ, সন্তানদের শিক্ষার খরচ বহন অথবা পরিবারের নারী সদস্যদের ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অধিকন্তু এ কার্ড সমাজের একটি বৃহৎ অংশকে সহজেই আর্থিক খাতে সংযুক্ত করতে পারবে যা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি আর্থিক সাক্ষরতা অর্জনে অনস্বীকার্য অবদান রাখতে পারবে। এছাড়াও এই কর্মসূচি নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক। যখন একজন নারী সরকারি সুবিধাভোগী হিসেবে স্বীকৃতি পাবেন এবং নিজেই সেই সুবিধা গ্রহণ ও ব্যবস্থাপনা করেন, তখন সমাজে তার অবস্থান শক্তিশালী হয়। এটি নারীদের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্যামিলি কার্ড উদ্যোগটি শুধু একটি খাদ্য বা অর্থ সহায়তা কর্মসূচি নয়; এটি দারিদ্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ পরিবার,সমাজ ও রাষ্ট্রে নারীদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারবে।

ডা. ফাহমিদা সুলতানা জোনাকী
স্নাতকোত্তর শিক্ষার্থী, ভেটেরিনারি সাইন্স অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা