খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসনে ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দিয়েছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। এ সংকট নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও গতিশীল ও উন্নত করতে তৎক্ষণাৎ ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।

ফাউন্ডেশনের এ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা চ্যালেঞ্জিং। এ অবস্থায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।’ ছয়টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ বলেন, ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অর্থায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ছয়টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত।’ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে বলে জানান তিনি। ছয়টি বাসের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল প্রমুখ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা