খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত ঐ শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন। এর আগে গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের প্রিন্টার ভাংচুরের অভিযোগ উঠে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ইউএনও অফিসে ঠিকাদারি কাজের বিল আনতে যান সাজ্জাদ হোসেন হৃদয়। তার সঙ্গে ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শুভ। ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় অফিসের প্রকৌশলী আতা উল্লাহ’র কাছে গিয়ে অফিসের হিসাব নিয়ামক শয়নের মোবাইল নম্বর চান। এসময় প্রকৌশলী আতাউল্লাহ তাকে মোবাইল নম্বর দিতে অস্বীকার করেন। এসময় মোবাইল নম্বর না পেয়ে প্রকৌশলীর সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ওই অফিসারকে স্বৈরাচারের দোসরসহ বিভিন্ন ট্যাগ দিতে থাকেন। কোনো ধরনের হাতাহাতির ঘটনা না ঘটলেও অফিসের একটা প্রিন্টার মেশিন ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তারা।

জানতে চাইলে অফিসের প্রকৌশলী আতা উল্লাহ বলেন, ‘‘ঘটনাটি সত্যিই। চবি ছাত্রদলের নেতা সাজ্জাদ আমাদের অফিস ভাঙচুর করেছেন। একটি নম্বরের জন্য এসেছিলেন। আমার ফোন হ্যাং হওয়ার কারণে বললাম যে পাশের রুম থেকে নেয়ার জন্য। তখন তিনি আমাকে বলেন যে আমার কাছে প্রত্যেকের নাম্বার থাকা উচিত। কেন থাকবে নয় এটা উল্লেখ করে আমাদেরকে স্বৈরাচারের দোসরসহ বিভিন্ন ট্যাগ দিতে থাকে পরবর্তীতে আমাদের প্রিন্টারসহ অনেক কিছু ভাঙচুর করেছে।’’

অভিযোগের বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘‘আমার এলাকার একটা ছেলে ঐ অফিসে জব করে আমি তার নাম্বার খুঁজছিলাম। ওনি নাম্বার না দিয়ে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করছিল। তাই সেখানে কথা কাটাকাটি হয়েছে। তবে, ভাঙচুরের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। উপজেলা প্রকৌশলীর কার্যালয় একটি প্রভাবশালী অফিস, সেখানে কি আমি ভাঙচুর করতে পারি? এটা কি বিশ্বাসযোগ্য? পুরো বিষয়টি আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।’’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা