চবির এ. এফ. রহমান হলে ওয়াটার ফিল্টার উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ. এফ. রহমান হলে শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে ওয়াটার ফিল্টার উদ্বোধন করা হয়েছে।
ওয়াটার ফিল্টারটি উদ্বোধন ও পৃষ্ঠপোষকতা করেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও খুলনা-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মো. আল-আমীন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এ. এফ. রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও মো. শাফায়েত হোসেন।
এ ছাড়া এ. এফ. রহমান হল সংসদের ভিপি মো. শাহারিয়ার আহমেদ সোহাগ, জিএস মো. তামিম চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক তানজিম আশরাফ রাতুল, ডাইনিং সম্পাদক জামাল উদ্দীন, ক্রীড়া সম্পাদক নাইমুর রহমান রাফসান ও নির্বাহী সদস্য আবু বাইত সিয়াম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা আবাসিক হলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওয়াটার ফিল্টার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট কিছুটা হলেও দূর হবে।








আপনার মতামত লিখুন