কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত

সড়ক দুর্ঘটনা। ছবি- সংগ্রহীত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৩০) নামে চাঁদপুরের ফরিদগঞ্জ এক যুবক নিহত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালামের পিতা মোস্তফা কামাল জানিয়েছেন, কুমিল্লার চান্দিনা বাজারে আবুল কালামের ফার্নিচার ব্যবসা ছিল। ৩ বছর আগে ব্যবসায় মার খেয়ে তিনি বাড়িতে চলে আসেন। এরপর চট্টগ্রামে এবং এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন তিনি। শুক্রবার কাজের উদ্দেশ্য কুমিল্লা যান কালাম। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এক ব্যক্তি ফোন করে জানান আবুল কালাম দুর্ঘটনার শিকার হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলালকায় মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। ফোনে যোগাযোগ করেই আবুল কালামকে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আবুল কালামের মৃত্যু হয়। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “দুর্ঘটনাটি কুমিল্লায় ঘটেছে। পরিবরের পক্ষ থেকে আইনী পদক্ষেপ নিলে আমরা অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করবো।”








আপনার মতামত লিখুন