পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থী ও চালক নিহত
পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থী ও চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৭ টার দিকে সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার এবং পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা।
হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুই শিক্ষার্থী নিয়ে ভ্যান দাঁড়িয়ে থাকাকালে পাবনাগামী বাঁশবোঝাই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








আপনার মতামত লিখুন