শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনের দায়ে তাৎক্ষণিকভাবে তাজুল ইসলামকে আটক করা হয়। তিনি উপজেলার ছিখটিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
পরে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাজুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন