খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির বেরকীতে মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
শাহরাস্তির বেরকীতে মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চাঁদপুরের শাহরাস্তিতে বেরকী যুব সমাজের উদ্যোগে মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের আমতলী বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বিলাস বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ। মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

প্রধান মেহমানের বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও মাহবুব আলম পরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, বিএনপি নেতা আরব আলী মানিক, জসিম উদ্দিন চৌধুরী, মঞ্জুর হোসেন রতন, সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ভাড়া ইতোমধ্যে বেড়েছে, সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে রয়েছে। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করব। তবে সরকার যদি কোনো ভুল করে কিংবা কোথাও সংশোধনের প্রয়োজন হয়, সেখানে আমরা সংশোধনের জন্য পরামর্শ দেব। আবার কোথাও সরকার ভুল করলে গণঅধিকার পরিষদ গঠনমূলক সমালোচনা করবে।’

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে ইতোমধ্যে পরিবহন ভাড়া বেড়েছে। এর প্রভাবে সামনের দিনে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। এর ভোগান্তি পোহাতে হবে জনগণকে। সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।’

এ সময় বিরোধী দলের চলমান আন্দোলন নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘জ্বালানি সংকটের মধ্যে বিরোধীরা লং মার্চের নামে পিকনিক করছে। তাদের এই পিকনিক করার কারণে পতিত স্বৈরাচার সুযোগ নিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে।’

এনসিপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ‘এনসিপির এক নেতা বলছেন, তাদের দাবি মেনে না নিলে কোথাও ককটেল ফুটবে। এতে ধরে নেওয়া যায়, পতিত স্বৈরাচারের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। এনসিপির ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, বিরোধী দলের এই আন্দোলন পতিত স্বৈরাচারের পারপাস সার্ভ করছে।’
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা ২০২৭ সালের মধ্যে ১০ ব্লু-চিপ কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় ডিএসই ২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত