খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার-বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং

গ্রেড অবনমন ছাড়াই সংশোধিত আদেশ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপহার-বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং অবশেষে বাস্তবায়িত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন।

বিএডিসিতে দীর্ঘদিন ধরে স্কেল ভেটিং বাস্তবায়নের প্রচেষ্টা চলছিল। অবশেষে স্কেল ভেটিংয়ের আদেশ জারি হলেও এতে বিভিন্ন পদের গ্রেড অবনমন এবং পদোন্নতির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন মাঠপর্যায়ের দপ্তরে কর্মবিরতি, মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

একপর্যায়ে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অর্জিত গ্রেড ও পদমর্যাদা বিবেচনায় নিয়ে বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে স্কেল ভেটিং কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পূর্বের আদেশ পুনঃপর্যালোচনা করে অসামঞ্জস্যগুলো সংশোধন করা হয় এবং বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে নতুন স্কেল ভেটিং আদেশ জারি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএডিসির প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি সম্মানজনকভাবে পূরণ হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মকর্তাদের অভিমত, এটি শুধু একটি প্রশাসনিক আদেশ নয়; বরং তাঁদের দীর্ঘদিনের কর্ম, পেশাগত মর্যাদা ও ন্যায্য প্রত্যাশার স্বীকৃতি। তাঁরা মনে করেন, কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁদের প্রতি যে আন্তরিকতা ও সহমর্মিতা দেখিয়েছেন, তা বিএডিসির সর্বস্তরের জনবলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তাই বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কাছে গ্রেড অবনমন ছাড়াই বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং বাস্তবায়ন হয়ে উঠেছে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উপহার’।

এই সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা কেটে গিয়ে নতুন উদ্যম ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রীর এই উপহারের মর্যাদা ধরে রেখে দেশের কৃষক ও কৃষির উন্নয়নে বিএডিসির বীজ, সার ও সেচ কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

বিএডিসিতে বর্তমানে পেনশন প্রথা চালু নেই। অথচ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার, বীজ ও সেচের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিএডিসি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অবস্থায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে বিএডিসিতে দ্রুত পেনশন প্রথা চালু করা হবে। এতে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং তারা আরও উৎসাহ, উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের কল্যাণে কাজ করে যেতে পারবেন।

এ/এম

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা