শাহরাস্তিতে এনসিপির উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহরাস্তির স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাহরাস্তি উপজেলা শাখার আহ্বায়ক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এবং পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাচান মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব আমান উল্লাহ পাটওয়ারী।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি শাহরাস্তি পৌর শাখার আহ্বায়ক শেখ রহমত উল্লাহ, সদস্য সচিব নূরে আলম এবং সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন (দুখু মিয়া)।
এছাড়াও সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুব শক্তি, নারী শক্তি ও ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।







আপনার মতামত লিখুন