খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি

ফিবোনাকি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড এসটিইএম অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ও তার দল। প্রতিযোগিতায় ‘Robo Tech Entrepreneurship & Project’ সেগমেন্টে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে দলটি। আগামী ডিসেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা।

শুক্রবার ৪ সেপ্টেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-তে অনুষ্ঠিত হয় ‘Fibonacci International Robot and STEM Olympiad’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্তের নেতৃত্বাধীন দল ‘Robo Tech Entrepreneurship & Project’ বিভাগে গোল্ড মেডেল অর্জন করে।

দলের অন্যান্য সদস্যরা হলেন— কেএফটি কলেজিয়েট স্কুলের মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।

বিজয়ী প্রজেক্ট ‘DELTA-X’

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া দলটির উদ্ভাবনী প্রজেক্টের নাম ‘DELTA-X (Next-Generation Autonomous Rescue & Defense Robot)’। এটি একটি বহুমুখী স্মার্ট রিসার্চ, সারভাইভাল ও রেসকিউ রোভার। ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিবেশে মানুষের জীবনকে সরাসরি ঝুঁকির মধ্যে না ফেলে প্রাথমিক পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই রোবটটি তৈরি করা হয়েছে।

DELTA-X-এ রয়েছে লাইভ ভিডিও সিস্টেম, ESP32/Wi-Fi ক্যামেরা, তাপমাত্রা ও মাটির আর্দ্রতা পরিমাপ, CO₂ ও অন্যান্য ক্ষতিকর গ্যাস পর্যবেক্ষণ এবং পালস ডাটা পরিমাপের সুবিধা।

এছাড়া রোবটটি ম্যানুয়াল ও অটোনোমাস—দুই মোডেই চলতে পারে। স্বয়ংক্রিয়ভাবে বাধা শনাক্তকরণ এবং GPS-GSM প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম লোকেশন রিপোর্টিংয়ের সুবিধাও রয়েছে এতে। আগুন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে পানি স্প্রে করে অগ্নিনির্বাপণের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রজেক্টটিতে আরও রয়েছে ৬-ডিগ্রি অব ফ্রিডম (6-DOF) রোবোটিক আর্ম, দুর্গম এলাকায় চলাচলের উপযোগী রাফ-টেরেইন মোবিলিটি, ডুয়াল সোলার ট্র্যাকিং, ইমার্জেন্সি লাইটিং, ওয়াকি-টকি এবং ড্রোন সাপোর্ট সিস্টেম।

প্রিয়ন্তের ঝুলিতে একাধিক আন্তর্জাতিক সাফল্য
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে প্রিয়ন্ত।

২০২৬ সালের International Invention & Innovation Competition (I3C)-এ গোল্ড মেডেল এবং Innovation World Cup (IWC) 2026-এর ইন্দোনেশিয়া পর্বে গোল্ড মেডেল অর্জন করে সে। একই প্রতিযোগিতায় ১৭টি দেশের ৪৭০টি দলের মধ্যে সেরা ৩০-এর অবস্থান করে প্লাটিনাম অ্যাওয়ার্ডও অর্জন করেছে।

এছাড়া World Invention Competition & Exhibition (WICE) 2026-এর জাতীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন করে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। Global Robotics & Innovation Consortium (GRIC) 2026-এর জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনের পাশাপাশি তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সেরা পাঁচটি দলের মধ্যে স্থান করে নিয়েছে।

Innovation World Cup 2026-এর বাংলাদেশ পর্বেও সেরা ৩০টি দলের মধ্যে জায়গা করে নেয় প্রিয়ন্তের দল।

জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতেও রয়েছে তার সাফল্য। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চাঁদপুর উপজেলা পর্যায়ে বিশেষ গ্রুপে এবং মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে।

রোবোটিক্স নিয়েই এগিয়ে যেতে চায় প্রিয়ন্ত

পড়াশোনার পাশাপাশি প্রিয়ন্ত MechaNova Robotics-এর প্রতিষ্ঠাতা এবং চাঁদপুর রোবটিক্স ক্লাব-এর ‘Director of Robotics, Projects and Training’ হিসেবে দায়িত্ব পালন করছে। তরুণদের রোবোটিক্স ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহিত করতেও কাজ করছে সে।

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে তুরস্কে অনুষ্ঠিতব্য Global Robotics Innovation Championship-এ অংশগ্রহণ করবে প্রিয়ন্ত। এরপর সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিতব্য Fibonacci International Robot and STEM Olympiad-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে প্রিয়ন্ত ও তার দলের সদস্য মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।

তরুণ এই উদ্ভাবকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবনী প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার পাশাপাশি দেশের প্রযুক্তিখাতের সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা