খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত রাবির হল ক্যান্টিনকর্মীর স্ত্রীর পাশে ছাত্রদলকর্মী শাকিল

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
ক্যান্সারে আক্রান্ত রাবির হল ক্যান্টিনকর্মীর স্ত্রীর পাশে ছাত্রদলকর্মী শাকিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনকর্মী রিপন শেখের স্ত্রী লিপি খাতুন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্বল্প আয়ের সংসারে স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন রিপন। প্রয়োজনীয় অর্থের অভাবে আটকে যায় স্ত্রীর অপারেশনও। এমন সংকটময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।

নিজের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এখন পর্যন্ত প্রায় ৪০-৫০ হাজার টাকা চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি অপারেশন-পরবর্তী চিকিৎসাতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রিপন শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ক্যান্টিনে কর্মরত। স্বল্প আয় দিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী নগরীর কাটাখালি এলাকায় বসবাস করেন তিনি। প্রায় এক মাস আগে তাঁর স্ত্রী লিপি খাতুনের জরায়ু ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন হলেও অর্থের সংকটে তা করাতে পারছিলেন না রিপন।

বর্তমানে লিপি খাতুন ঢাকার মিরপুরের ইবনেসিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অপারেশনের জন্য প্রায় ৬০-৭০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই অর্থ জোগাড় করতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যান রিপন শেখ।

রিপন শেখ বলেন, ‘প্রায় এক মাস ধরে আমার স্ত্রী জরায়ু ক্যান্সারে আক্রান্ত। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারছিলাম না। বর্তমানে আমার স্ত্রী ঢাকার মিরপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। শাকিল মামা নিজে এবং অন্যদের কাছ থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও আরও কয়েকজন সহযোগিতা করবেন বলে আমাকে জানিয়েছেন। তারা টাকা দিলে আমি ঢাকায় গিয়ে আমার স্ত্রীর অপারেশন করাব।’

তিনি আরও বলেন, ‘শাকিল মামারা আমার পাশে থাকায় আমি সাহস পাচ্ছি। অপারেশনের পরও যদি টাকা-পয়সার প্রয়োজন হয়, তখনও সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আল্লাহ মামাদের ভালো রাখুক।’

এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান বলেন, ‘হঠাৎ একদিন জানতে পারি, বিজয়-২৪ হলের ক্যান্টিনের কর্মচারী রিপন ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীকে বিষয়টি সম্পর্কে অবগত করি। সবার সম্মিলিত সহযোগিতায় তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।’

শাকিল দেওয়ান আরও বলেন, ‘কিছুদিন পর জানতে পারি, সবার সহযোগিতা পাওয়ার পরও প্রয়োজনীয় অর্থের ঘাটতি থাকায় তাঁর অপারেশনটি আটকে আছে। একজন মানুষের জীবন ও চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক দায়বদ্ধতা থেকেই পরবর্তীতে আমি তাঁর অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। রিপন ভাইয়ের স্ত্রীর চিকিৎসা যাতে অর্থের অভাবে বন্ধ না হয়ে যায়, সে জন্য আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। অপারেশনের পরও প্রয়োজন হলে তাঁর চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা