খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ

রাকিবুল হাসান
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ

বাংলাদেশ আজ একটি নতুন সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। নির্বাচন সম্পন্ন হয়েছে, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। এই পরিবর্তনের মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে তারুণ্য কী ধরনের বাংলাদেশ দেখতে চায়? কারণ আগামীর বাংলাদেশ কেবল সরকারের নীতিতে নয়, গড়ে উঠবে আজকের তরুণদের স্বপ্ন, মূল্যবোধ এবং দাবির ওপর ভিত্তি করে।

তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ মানে প্রথমত মর্যাদাপূর্ণ নাগরিকত্ব। যেখানে রাষ্ট্র নাগরিককে সন্দেহের চোখে দেখবে না, বরং আস্থার সম্পর্ক গড়ে তুলবে। মত প্রকাশের স্বাধীনতা থাকবে বাস্তব ও কার্যকর; ভিন্নমত অপরাধ নয়, বরং গণতন্ত্রের শক্তি হিসেবে বিবেচিত হবে। তরুণরা এমন একটি রাষ্ট্র চায় যেখানে প্রশ্ন করা সাহসের পরিচয়, অপরাধের নয়।

দ্বিতীয়ত, তারুণ্য চায় ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। চাকরি যেন পরিচয় বা আনুগত্যের ভিত্তিতে নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে হয়। শিক্ষিত তরুণ যেন বছরের পর বছর হতাশায় ডুবে না থাকে। উদ্যোক্তা হতে চাইলে পুঁজি, নীতি সহায়তা ও নিরাপদ পরিবেশ পাবে এমন একটি অর্থনীতি তারুণ্যের স্বপ্ন।

তৃতীয়ত, আগামীর বাংলাদেশ তারুণ্যের কাছে মানে গুণগত শিক্ষা ও আধুনিক দক্ষতা। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়; এটি হবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধান ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতি। প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ হবে রাষ্ট্রের অগ্রাধিকার।

চতুর্থত, তারুণ্য একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র দেখতে চায়। আইনের প্রয়োগ হবে সবার জন্য সমান। ক্ষমতার অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হবে, রাজনৈতিক পরিচয় এখানে ঢাল হিসেবে কাজ করবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা থাকবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হবে জনগণের কাছে ব্যাখ্যাযোগ্য।

পঞ্চমত, আগামীর বাংলাদেশ হবে সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক। নারী, সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠী সবাই রাষ্ট্রের সমান নাগরিক। উন্নয়নের সুফল শহরকেন্দ্রিক নয়, গ্রাম থেকে পাহাড় সবখানে পৌঁছাবে।
সবশেষে, তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ মানে একটি আত্মমর্যাদাশীল ও মানবিক রাষ্ট্র যে রাষ্ট্র নিজের নাগরিককে ভয় দেখিয়ে নয়, সুযোগ সৃষ্টি করে পরিচালনা করে। যেখানে দেশপ্রেম মানে অন্ধ আনুগত্য নয়, বরং দেশের ভুলকে ঠিক করার সাহস।

নির্বাচন একটি প্রক্রিয়া, সরকার একটি কাঠামো। কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয় প্রজন্মের স্বপ্ন দিয়ে। আজকের তারুণ্য সেই স্বপ্ন দেখছে এখন প্রয়োজন সেই স্বপ্ন বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব। আগামীর বাংলাদেশ কেমন হবে, তার প্রথম খসড়া ইতিমধ্যেই লেখা হয়ে গেছে তারুণ্যের চোখে।

লেখক : রাকিবুল হাসান, শিক্ষার্থী দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত