চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল এরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ইসলামী সংগীত, সামা ও ইনশাদ শুধু বিনোদনের বিষয় নয়; এর মাধ্যমে জ্ঞান, ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মাইজভাণ্ডারী শরীফের আধ্যাত্মিক চর্চায় সংগীতের ভূমিকা নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে। এ বিষয়ে গবেষণার উদ্যোগ নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, শিক্ষা বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহযোগিতা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবায় সহায়তার মতো কার্যক্রমের মাধ্যমে মাইজভাণ্ডারী কর্মকাণ্ড মানবকল্যাণে ভূমিকা রাখছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার, গবেষণা আয়োজন ও গবেষণা-সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার।
স্বাগত বক্তব্য দেন দারুল এরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.এস.এম. বোরহান উদ্দীন।
স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন বাহরাইনের সুপ্রিম কোর্ট অব ক্যাসেসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।








আপনার মতামত লিখুন