খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চালক নিয়োগে গড়িমসি, রাবিপ্রবির পরিবহন ব্যবস্থায় তীব্র সংকট

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
চালক নিয়োগে গড়িমসি, রাবিপ্রবির পরিবহন ব্যবস্থায় তীব্র সংকট

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পর্যাপ্ত বাস থাকার পরও চালকের অভাবে নতুন তিনটি বাস চালু করা যাচ্ছে না। ফলে পরিবহন সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

বিশ্ববিদ্যালয় থেকে শহরের দূরত্ব বিভিন্ন ক্ষেত্রে ৮ থেকে ১০ কিলোমিটার। পাহাড়ি এই পথে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান ভরসা বিশ্ববিদ্যালয়ের বাস। তবে আসনসংখ্যার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী পরিবহনের কারণে অনেক সময় দাঁড়িয়ে, এমনকি বাসে ঝুলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় যেতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন তিনটি বাস বিশ্ববিদ্যালয়ে আসার পরও চালক নিয়োগ না হওয়ায় সেগুলো অচল অবস্থায় পড়ে আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, নতুন বাস আসার দুই মাস ১১ দিন পেরিয়ে গেলেও এখনো চালক নিয়োগ দেওয়া হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, চালক নিয়োগের জন্যও কি শিক্ষার্থীদের রাস্তায় নামতে হবে? দুপুরে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসটি শিক্ষার্থীদের জন্য দেওয়া যায় কি না, সেই প্রশ্নও রাখেন তিনি। পাশাপাশি একটি ভাড়া করা বাস দেওয়া হলেও সেটি রিজার্ভ বাজার পর্যন্ত চলাচল করে বলে উল্লেখ করেন তিনি।

মুনতাসিরুল আলম আরও লিখেছেন, দুপুরে রিজার্ভ বাজার পর্যন্ত দুটি বাস দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার মতে, প্রত্যেক শিক্ষার্থী বাসে বসার সুযোগ না পাওয়া পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ যেন নিজেদের গাড়িতে আরাম করে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে যাতায়াত করতে না পারেন, সেটিই এই সমস্যার একমাত্র সমাধান।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তৌফিক হাসান রাসেল বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলছে। লাইব্রেরি, আবাসন ও শ্রেণিকক্ষ সংকট কোনোভাবে মেনে নেওয়া গেলেও বর্তমানে পরিবহন সংকট শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলছে।

তিনি বলেন, শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব ক্ষেত্রবিশেষে ৮ থেকে ১০ কিলোমিটার। পাহাড়ি এই পথে বাসই শিক্ষার্থীদের প্রধান ভরসা। অথচ অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় বাসে দাঁড়ানোর জায়গাটুকুও থাকে না। নতুন তিনটি বাস এলেও চালক সংকটে সেগুলো চালু করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জেমি বলেন, রাঙ্গামাটি একটি পার্বত্য এলাকা এবং এখানকার সড়কগুলো উঁচু-নিচু ও আঁকাবাঁকা। এমন পরিস্থিতিতে আসনসংখ্যার চেয়ে প্রায় তিন গুণ বেশি শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলাচল করে। অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে বা ঝুলে ক্লাস ও পরীক্ষায় যায়। পাহাড়ের আঁকাবাঁকা পথে এভাবে শিক্ষার্থীদের যাতায়াত কতটা যৌক্তিক, সে প্রশ্ন প্রশাসনের কাছে রাখেন তিনি।

এদিকে রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ওমর আরমান ফেসবুকে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসের কারণে কোনো শিক্ষার্থীর বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি না হওয়া পর্যন্ত প্রশাসনের ঘুম ভাঙবে না কি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। নির্মাণকাজ শেষ হলে সেখান থেকে বাসগুলো বের করা সম্ভব হবে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শেষ করার জন্য তিনি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অনুরোধ করেছেন। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা