যবিপ্রবিতে ‘অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া’র নতুন শিক্ষার্থীদের নবীন বরন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নূয়েরী ইসলাম।
অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস.এম. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি নবীনদেরকে ফুল,কলম ও ফাইল দিয়ে বরণ করে এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ডায়েরী।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক নাফিসা নূয়েরী ইসলাম বলেন, আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়ার সকল ছাত্রছাত্রীরা একটা বন্ধন গঠন করবে এবং সকল সমস্যার মোকাবিলা একসাথে করবে তোমরা। মানুষের মনে যে ভ্রান্ত ধারনা আছে,সেগুলো তোমাদের দেখে যেনো ভুলে যায়। নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলো। যাতে একসময় আমার পাশে তোমাদের জন্যও চেয়ার বরাদ্দ করা থাকে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় ‘অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া’র নতুন কমিটি।








আপনার মতামত লিখুন