খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতনের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
বৃদ্ধ মা-বাবার ওপর নির্যাতনের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসান।

ভুক্তভোগীর অভিযোগ, ভোলা সদর উপজেলার চড়পাতা গ্রামের মানিক বাঘা ও শাহ আলম বাঘার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে। গত ২৪ জুন অভিযোগের বিষয়ে সমাধানের উদ্দেশ্যে নিজ গ্রামে গেলে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, এর আগে গত ২১ জুন হাসানের বৃদ্ধ মা-বাবা ও ভাই-বোনকে মারধরের অভিযোগ ওঠে শাহ আলম বাঘার বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিকার চাইতে গিয়ে পরবর্তীতে হামলার শিকার হন হাসান।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ২৪ জুন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার পর বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে রকির নেতৃত্বে একদল স্থানীয় ব্যক্তি তার, তার বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হাসানের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসানের অভিযোগ, জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ওরফে মানিক বাঘা এবং শাহ আলম বাঘার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, সুদের লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের পরিবার বিভিন্ন ধরনের ভয়ভীতি, নির্যাতন ও চাপের মুখে রয়েছে। এর ফলে তার বড় ভাই মুহাসিন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং দিনমজুর বাবা হিরণ বিভিন্ন সম্পত্তি হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে পরিবারের শেষ আশ্রয়স্থল ভিটেবাড়ি থেকেও উচ্ছেদের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মানিক বাঘার অনুসারী রকি, জাহাঙ্গীর বাড়ৈ, শাহ আলম বাঘা, মনিরসহ কয়েকজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী।

হাসান আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাদের পরিবারকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে এবং এলাকা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তারা বর্তমানে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে মো. হাসান বলেন, “আমাদের পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক নির্যাতন, ভয়ভীতি ও হামলার শিকার। এর প্রতিকার চাইতে গিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। এটি পারিবারিক বিরোধসংক্রান্ত একটি বিষয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পরে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, “হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

প্রসঙ্গত, ঘটনার পর থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা