খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ক্যাম্পাসের ‘মউ মামা’: মানবতার এক নীরব ফেরিওয়ালা

মহিউদ্দিন টিপু
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
চবি ক্যাম্পাসের ‘মউ মামা’: মানবতার এক নীরব ফেরিওয়ালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সবুজ ক্যাম্পাসে সময়ের সঙ্গে অনেক মানুষ এসেছেন, চলে গেছেন। তাঁদের কেউ শিক্ষক, কেউ কর্মকর্তা, কেউ শিক্ষার্থী। আবার এমন কিছু মানুষও ছিলেন, যাঁদের কোনো প্রাতিষ্ঠানিক পদ বা পরিচয় ছিল না, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সম্পর্ক হয়ে উঠেছিল দীর্ঘস্থায়ী।

তেমনই একজন ছিলেন চবিয়ানদের পরিচিত ‘মউ মামা’—গুরা মিয়া। রেলস্টেশনের বিপরীত দিকে থাকা খোলামেলা ‘মউর দোয়ান’-এর সাধারণ দোকানদার ছিলেন তিনি। তবে শিক্ষার্থীদের কাছে তাঁর পরিচয় শুধু একজন দোকানদার হিসেবে সীমাবদ্ধ ছিল না। অসহায় ও অর্থকষ্টে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কারণে তিনি হয়ে উঠেছিলেন ক্যাম্পাসের পরিচিত এক মুখ। আজ তাঁর নবম মৃত্যুবার্ষিকী।

অর্থকষ্টে শিক্ষার্থীদের পাশে

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়তে আসতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মাসের শেষ দিকে অনেকেরই পকেট খালি হয়ে যেত। কখনো মেস বা হলের মিল বন্ধ হয়ে যেত, আবার শহর থেকে শাটল ট্রেনে নেমে ক্ষুধার্ত অবস্থায় অনেক শিক্ষার্থীকে পড়তে হতো। এমন পরিস্থিতিতে তাঁদের অন্যতম ভরসার জায়গা ছিল ‘মউর দোকান’।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, কারও কাছে খাবারের টাকা না থাকলে মউ মামা তাঁকে ফিরিয়ে দিতেন না। সামর্থ্য অনুযায়ী বিনা মূল্যে খাবার খাওয়াতেন। শুধু খাবার দেওয়ার মধ্যেই তাঁর সহযোগিতা সীমাবদ্ধ ছিল না। অনেক অসহায় শিক্ষার্থীর পড়ালেখার খরচও তিনি গোপনে বহন করেছেন। কারও ফরম পূরণের টাকা দিয়ে সহযোগিতা করেছেন।

তাঁর সাধারণ দোকানটি তাই অনেক শিক্ষার্থীর কাছে শুধু খাবারের জায়গা ছিল না; প্রয়োজনের সময় সহযোগিতা পাওয়ার একটি নির্ভরতার জায়গাও ছিল।

একই দিনে দুই মৃত্যু

২০১৭ সালে অসুস্থ হয়ে মারা যান মউ মামা। তাঁর মৃত্যুর দিনই ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে তাঁর সহধর্মিণীও সেদিন কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন।

পরপর এই দুই মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ তৈরি করেছিল। তাঁদের দাম্পত্য জীবনের এই পরিণতি দীর্ঘদিন শিক্ষার্থীদের স্মৃতিতে থেকে যায়।

স্মৃতিতে মউ মামা

মউ মামার মৃত্যুর নয় বছর পূর্ণ হলো। সময়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক পরিবর্তন এসেছে। রেলস্টেশনের আশপাশের চিত্রও বদলেছে। বদলেছে শিক্ষার্থীদের জীবনযাত্রা ও ক্যাম্পাসের পরিবেশ।

তবে পুরোনো শিক্ষার্থীদের স্মৃতিতে এখনো রয়ে গেছেন মউ মামা। নব্বইয়ের দশক থেকে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বহু শিক্ষার্থীর জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে তাঁর নাম।

বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যবইয়ে হয়তো তাঁর নাম নেই। কোনো প্রাতিষ্ঠানিক পদও তাঁর ছিল না। কিন্তু শিক্ষার্থীদের কঠিন সময়ে পাশে দাঁড়ানো একজন সাধারণ মানুষ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর স্মৃতিতে তিনি আজও পরিচিত। আমাদের প্রিয় মউ মামার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা।

লেখক : মহিউদ্দিন টিপু
সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা