খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ পদ শূন্য, জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ পদ শূন্য, জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। অনুমোদিত ২১৩টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১০৫ জন। ফলে শূন্য রয়েছে ১০৮টি পদ। প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালের চিকিৎসাসহ সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলসংক্রান্ত নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। নথিতে দেখা যায়, প্রথম শ্রেণির (চিকিৎসক) ৪৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৬ জন। শূন্য রয়েছে ১৭টি পদ।

দ্বিতীয় শ্রেণির (নার্স) ২৯টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯ জন এবং শূন্য রয়েছে ১০টি পদ। তৃতীয় শ্রেণির ৯৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫১ জন। এ শ্রেণিতে শূন্য রয়েছে ৪৭টি পদ। আর চতুর্থ শ্রেণির ৪৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন। এ শ্রেণিতে শূন্য রয়েছে ৩৪টি পদ।

অর্থাৎ চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণি মিলিয়ে হাসপাতালের মোট ২১৩টি অনুমোদিত পদের মধ্যে ১০৫টি পদে জনবল রয়েছে। বিপরীতে শূন্য রয়েছে ১০৮টি পদ।

বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর ৩৪টি পদ শূন্য থাকায় হাসপাতালের সহায়ক কার্যক্রমেও জনবল ঘাটতি রয়েছে। একইভাবে চিকিৎসকের ১৭টি ও নার্সের ১০টি পদ শূন্য থাকায় বিদ্যমান জনবলের ওপর বাড়তি চাপ পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহরাস্তি উপজেলার বিপুলসংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে এখানে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সীমিত জনবল দিয়ে নিয়মিত চিকিৎসাসেবা চালু রাখতে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল জানান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের বিষয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন জানান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জনবল সংকট দীর্ঘদিন থেকেই। তবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকটের বিষয় আবেদন জানিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দিলেই এ সংকট কেটে যাবে।

স্থানীয়দের দাবি, রোগীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য থাকা ১০৮টি পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। পাশাপাশি হাসপাতালের রোগীর চাপ ও সেবার পরিধি বিবেচনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা