খুঁজুন
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের

মোঃ তারেক রহমান ও মোঃ জুবায়ের হোসাইন প্রিন্স। ছবি-সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসাইন প্রিন্স।

নবনির্বাচিত সভাপতি মোঃ তারেক রহমান বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ মেহেন্দিগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এই দায়িত্বকে আমি সম্মান ও আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করছি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, শিক্ষা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন দায়িত্বে আমার প্রধান প্রত্যয় থাকবে—বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা, তাদের প্রয়োজন ও সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা।

আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় নয়; বরং সকল সদস্যের ঐক্য, আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তা সম্ভব। তাই সংগঠনের সকল সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

ঐক্য, সহযোগিতা ও মানবিকতার চেতনাকে ধারণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে মেহেন্দিগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।”

কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়নের লক্ষ্যে ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

এ ছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ক্রমান্বয়ে একটি সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে উন্নীত করার লক্ষ্যে একটি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক প্রণয়নের জন্য আমরা আগামীকাল একটি সেমিনারের আয়োজন করছি। সেমিনারে এ বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন অধ্যাপক উপস্থিত থাকবেন। তাঁরা কীভাবে বর্তমান ও নতুন ক্যাম্পাসকে সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করা যায়, সে বিষয়ে পরামর্শ দেবেন।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে বর্তমান ও নতুন ক্যাম্পাসকে সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাসে পরিণত করার লক্ষ্যে প্রশাসনের অনুমোদনক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পুঁজিবাজারের সঙ্গে আর্থিক তথ্যপ্রবাহ কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন চবির কাঁটাপাহাড় সড়কে ছাত্রদলের বৃক্ষরোপণ এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবির শিক্ষার্থীরা ১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল প্রার্থী জিয়ার সৈনিক না হলে তাকে পরীক্ষায় বসতেই দিয়েন না: আম্মার ববিতে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ