খুঁজুন
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
চবিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৪০০ জন কৃতি শিক্ষর্থীকে এ+ সংবর্ধনা দিয়েছে চবি শাখা ছাত্রশিবির।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় চবির আইন অনুষদের এ কে খান অটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি স্থানীয় জামায়াত নেতা চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, চাকসু জিএস ও শিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসু ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, স্বাগত বক্তব্য রাখেন শিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা এবং সমাপনী বক্তব্য রাখেন চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় জামায়াত নেতা চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বলেন, “তরুণ ও মেধাবীদের চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্যোক্তা হতে বিপুল অর্থ বা পুঁজির চেয়ে মানুষের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড় মূলধন। যোগ্য ও সফল উদ্যোক্তা হতে পারলে চাকরির পেছনে ছুটতে হয় না, বরং চাকরি নিজেই উদ্যোক্তার পেছনে ছুটে আসে। শুধু বিসিএস ক্যাডার বা বড় পদমর্যাদা অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না, যদি তাতে দুর্নীতির তকমা থাকে। একজন অসৎ কর্মকর্তার চেয়ে নীতিবান, আদর্শবান ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ।”

তিনি আরও বলেন, “চাকরি কেবল অন্যের অধীনে কাজ করার পথ নিশ্চিত করে, যা প্রকৃত সম্মান বা আত্মতৃপ্তি দিতে পারে না। চাকরিতে আর্থিক লাভ মিললেও সামাজিক প্রকৃত মর্যাদা মেলে না। দেশের উচ্চপদস্থ আমলা বা সচিবদের দুর্নীতিগ্রস্ত আচরণ এদেশের অগ্রগতিতে প্রধান বাধা। অনৈতিক উপায়ে অর্জিত পদের চেয়ে সাধারণ জীবনযাপন অনেক বেশি সম্মানজনক।”

অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, “শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই পরিস্থিতি বদলাতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানসহ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের কাজে নামতে হবে এবং তরুণ প্রজন্মকে আগামীর সমাজ পরিচালনায় নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসু ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আপনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, বন্ধু নির্বাচনে ব্যর্থ হন নতুবা নিজের ভালো ফলাফল নিয়ে কেবল বসে থাকেন তাহলে সফল হতে পারবেন না। নিজের ফলাফল ও যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে এদেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “এ+ পেলেই কেবল জীবনের সফলতা আসে না। আমরা ভালো ফলাফল করবো এবং নিজেদের মধ্যে মনুষ্যত্ব বিকাশে কাজ করবো। আমরা যেভাবে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবো, ভালো ফলাফল করবো, তেমনিভাবে নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবো। প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবো। জাতিকে পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। ​ভালো মানুষ হতে হলে সৎ ও যোগ্য হওয়ার বিকল্প নেই, যার জন্য প্রয়োজন একটি ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুসর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হারেস মাতব্বর, অফিস সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, আইটি সম্পাদক আবিদুর রহমান, স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওয়াহিদুল ইসলাম।অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হারুনুর রশীদ এবং স্কুল ওো কলেজ সম্পাদক তৌহিদুল ইসলাম।

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সোহেল (২৪) ও আহাম্মদ উল্লাহ আরিফ (২৬) নামে দুইজনকে আটক করা হয়।

আটক মো. সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইস এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অপর ব্যক্তি আহাম্মদ উল্লাহ আরিফ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের জাফর আহমেদের ছেলে।

আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। আদালত মাদক সেবনের অপরাধে দুই অভিযুক্তকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন খিলা পুলিশ ফাঁড়ি, শাহরাস্তির সাব-ইন্সপেক্টর মো. রায়হানসহ পুলিশের সদস্যরা।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭ চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ চবিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষর্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা বাকৃবিতে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে প্রশিক্ষণ শুরু বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ চবিতে চাকসু ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চবির পাঁচ আবাসিক হলে বসছে অটোমেটেড প্রিন্টিং মেশিন রাত ১২টা থেকে সকাল ৭টা—জুডিশিয়ারিতে ফাহিমের সাফল্যের প্রস্তুতি চাঁদপুরে শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বালিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের গবেষক সোহেল রানার গবেষণা উপস্থাপন ৪৯তম বিসিএসে ৫৭ জন বাদ, ‘মেধার সঠিক মূল্যায়ন চাই’—চাকসু ববি মেডিকেল সেন্টারের প্রধানকে শোকজ ফরিদগঞ্জে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে চবিতে তেপান্তর সাহিত্য সভার লেখালিখি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাবির পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীতে জাতীয় সম্মেলন, রেজিস্ট্রেশন শুরু জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম কচুয়ায় ৪৫ পিস ইয়াবাসহ ৩ জন আটক র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আলোচনা সভা