খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

অর্নব মজুমদার, জবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর পর্দা নামলো।

শুক্রবার (১৬ই অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সেন্ট্রাল অডিটোরিয়ামে কম্পিটিশনটির চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৫০টি টিম অংশ নেয়। প্রথম দুটি ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে ১০টি টিম ফাইনালিস্ট হয়। চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার অর্জন করে ‘টিম স্কাইফল’। প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হয় ‘টিম ভংচং’ এবং সেকেন্ড রানারআপের স্থান অর্জন করে ‘টিম নেক্রস’।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান।

এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট টিমগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল প্রদান করা হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন টিম ১ লাখ টাকা, ফার্স্ট রানারআপ ৬০ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ ৪০ হাজার টাকা পুরস্কার পায়। এছাড়া বাকি ৭টি ফাইনালিস্ট টিমের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, “দীর্ঘ সময় পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর মাধ্যমে আমাদের ক্লাব নিজেদের অন্য এক মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশের সব প্রান্ত থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন জমজমাট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ইনশাআল্লাহ ভবিষ্যতেও জেএনইউসিসি এই ধারাবাহিকতা বজায় রাখবে।”

প্রসঙ্গত, তিন ধাপের এই প্রতিযোগিতার প্রথম পর্বে বাস্তবমুখী ব্যবসায়িক সমস্যা সমাধান এবং দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারণায় অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করতে হয় অংশগ্রহণকারীদের। শুক্রবার শেষ ধাপে ১০টি ফাইনালিস্ট টিম বিচারক প্যানেলের সামনে নিজেদের প্রস্তুতকৃত চূড়ান্ত কেস সমাধান ও প্রেজেন্টেশন উপস্থাপন করে।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে দুটি ধাপ পেরিয়ে চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নেয় ১০টি টিম—টিম ডাল-ভাত, টিম ভংচং, টিম এলটিবি, টিম নেক্রস, টিম মিউফিয়াস, স্কাইফল, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি এবং টিম নেপচুন।

দিনব্যাপী আয়োজনে প্রেজেন্টেশন সেশন ছাড়াও ক্লাব ডকুমেন্টারি প্রদর্শন, অতিথিদের বক্তব্য, প্রেসিডেন্সিয়াল প্যানেলকে ক্রেস্ট প্রদান এবং যৌথ ছবি তোলার মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর