খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

লিওনেল মেসিকে নিয়ে আবারও শঙ্কা! লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১২ মিনিট খেলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। এই চোটের ফলে প্রশ্ন উঠেছে—মেসি কি পারবেন আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মাঠে নামতে?

বিশেষ করে, ম্যাচটি হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তাই মেসির এই চোট শুধু ইন্টার মায়ামির ভক্তদের নয়, দুশ্চিন্তায় ফেলেছে পুরো আর্জেন্টিনা ও বিশ্বজুড়ে থাকা মেসিপ্রেমীদের।

প্রথমদিকে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, মেসি লিগস কাপের বাকি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। তবে ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট ধরা পড়েছে। যদিও এটুকুতে কিছুটা স্বস্তি মিলেছে, তবুও কবে তিনি ফিরতে পারবেন মাঠে, তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসার অগ্রগতি অনুসারেই দেওয়া হবে চূড়ান্ত মেডিকেল ছাড়পত্র।

আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে। এই দুটি ম্যাচে অংশগ্রহণের জন্য মেসির সুস্থতা খুবই জরুরি। বিশেষ করে প্রথম ম্যাচটি হতে পারে ঘরের মাঠে তার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচ। কারণ ৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার জাতীয় দলের শেষ টুর্নামেন্ট।

উল্লেখ্য, আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ফলে মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ঘরের মাঠে তাকে আরও একবার জাতীয় দলের জার্সিতে দেখতে চায় তার কোটি ভক্ত। আর সে স্বপ্ন পূরণে এখন শুধু চায় মেসির দ্রুত আরোগ্য।

চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা ২০২৭ সালের মধ্যে ১০ ব্লু-চিপ কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় ডিএসই ২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত ১৮০ দিনের পরিকল্পনায় ২০ উদ্যোগের অগ্রগতি জানাল ইনভেস্ট বাংলাদেশ উপকূলের মাইক্রোপ্লাস্টিক দূষণ অনুসন্ধানে ববির নতুন যাত্রা চবিতে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড. মোঃ কামরুল হোসাইন চবির আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ এলডিসি উত্তরণে আইনি দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ