খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ‘নতুন ইনক্রিমেন্ট’!

খবর বেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ‘নতুন ইনক্রিমেন্ট’!

চলতি অর্থবছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে বড় চমক। ১ জুলাই ২০২৫ থেকে ‘বিশেষ সুবিধা’ নামে একটি অতিরিক্ত আর্থিক সুবিধা চালু করছে সরকার, যা কার্যত একটি ‘গোপন ইনক্রিমেন্ট’ হিসেবেই দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে আজ জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় বেতনস্কেলে গ্রেডভেদে মূল বেতনের ১০% থেকে ১৫% হারে এই বিশেষ সুবিধা প্রদান করা হবে।

কারা পাচ্ছেন এই সুবিধা?

গ্রেড ১–৯: মূল বেতনের ১০% হারে
গ্রেড ১০–২০: মূল বেতনের ১৫% হারে
চাকরিরতদের জন্য সর্বনিম্ন ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন ৫০০ টাকা হারে এই সুবিধা প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনও প্রথাগত ইনক্রিমেন্ট নয়, তবে বার্ষিক ভিত্তিতে পুনরাবৃত্ত সুবিধা হিসেবে এটি কার্যত একটি নতুন ভাতা কাঠামো দাঁড় করাবে, যা বেতন কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

পাবেন যারা-

নিয়মিত সরকারি কর্মচারী
অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারী
পেনশনভোগী ও পুনঃস্থাপনকৃত পেনশনার
চুক্তিভিত্তিক নিয়োজিত (নির্দিষ্ট শর্তে)
সাময়িক বরখাস্তকৃত কর্মচারী (৫০% বেতনের ভিত্তিতে)

পাবেন না যারা-

বিনা বেতনে ছুটিতে রয়েছেন
১০০% পেনশন উত্তোলন করে এখনো পুনঃস্থাপিত হননি অর্থায়ন কোথা থেকে?

সরকারি রাজস্ব বাজেট থেকে পরিচালিত প্রতিষ্ঠানগুলো ছাড়া সব স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে এই বাড়তি ব্যয় নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে।

পুরোনো আদেশ বাতিল:

এ প্রজ্ঞাপনার মাধ্যমে অর্থ বিভাগের ১৮ জুলাই ২০২৩ তারিখের পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

কার্যকর:
১ জুলাই ২০২৫ থেকে এই সুবিধা কার্যকর হবে, যা প্রতিবছর একই দিনে প্রযোজ্য থাকবে।

বিশ্লেষণ: অর্থনীতিবিদদের মতে, এই বিশেষ সুবিধা সরাসরি ইনক্রিমেন্ট না হলেও, সরকারের স্মার্ট উপায়ে কর্মচারীদের বেতন বাড়ানোর পদক্ষেপ। এতে বেতন কাঠামোর ভারসাম্য বজায় রেখেই কর্মচারীদের সন্তুষ্ট রাখা সম্ভব হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা