পদ্মার ১১ কেজির ঢাই মাছ, বিক্রি ৪৬ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনেছেন খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী।
ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, “জেলের কাছ থেকে সরাসরি ১১ কেজির ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে কিনেছি। পরে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে ২০০ টাকা কেজি লাভে মোট ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। মাছটি কুরিয়ারের মাধ্যমে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে।”








আপনার মতামত লিখুন