খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাফেজ আবু হানিফের খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
হাফেজ আবু হানিফের খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

সম্প্রতি খুন হওয়ায় মোহাম্মদপুরের বাসিন্দা হাফেজ আবু হানিফ হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদপুর ও ধানমন্ডি বাসীর ব্যনারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এমন দাবী তোলা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব ইমদাদুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, আবু হানিফ গাজীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এ হত্যা কোন ভাবেই কাম্য নয়। আমরা তার হত্যার বিচার চাই পাশাপাশি তার অসহায় পরিবারের দ্বায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি করেন। সুষ্ঠু তদন্ত করে স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি করেন তারা।

আবু হানিফ গাজীর মা বলেন, আমার সন্তানের হত্যার বিচার চাই আর কিছু আমি চাই না। দ্রুত সময়ের মধ্যে খুনিদের খুজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

আবু হানিফ গাজীর স্ত্রী বলেন, আমার দুটি সন্তান নিয়ে আজ রাস্তায় দাঁড়িযেছি আমার স্বামীর বিচারের দাবীতে।

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার তা নষ্ট করার অধিকার কারো নেই৷ যেহেতু এখন অন্তবর্তী সরকার এ সরকারের দায়িত্ব এই মৌলিক অধিকার রক্ষা করা। সরকারের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের খুজে বের করা বিচার করার জোর দাবী জানাই।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে আবু হানিফ মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত ১০ টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ময়না তদন্ত শেষে লাশ বরিশালের মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের চরনাজীরপুর গ্রামে দাফন করা হয়।

মানববন্ধনে তার জন্মস্থান নাজিরপুরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

এমআর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা