বিসিবির পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে তিনি ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হন।
এই ক্যাটাগরিতে মোট ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। এর মধ্যে পাইলট পান ৩৫ ভোট, আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পান ৭ ভোট। একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
খালেদ মাসুদ পাইলট সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে মনোনয়ন পেয়েছিলেন। এ ক্যাটাগরিতে ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ভোট দিয়েছেন।
বিসিবি পরিচালনা পর্ষদে পাইলটের এই নির্বাচিত হওয়াকে ক্রিকেট অঙ্গনের অনেকে ‘অভিজ্ঞতা ও ক্রিকেটজীবনের স্বীকৃতি’ হিসেবে দেখছেন।








আপনার মতামত লিখুন