খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৩৩ দফা ইশতেহার

চবি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ৩৩ দফা ইশতেহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। তারা আগামী এক বছরে এই ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৯টি বিষয়কে ফোকাস পয়েন্ট হিসেবে অগ্রাধিকার দিয়ে ইশতেহার বাস্তবায়ন করা হবে। এগুলো হলো— আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রীন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস ও ওয়েলফেয়ার কার্যক্রম।

ছাত্রশিবির ঘোষিত ৩৩ দফা ইশতেহার :

আবাসন সংকট নিরসন ও উন্নয়ন; শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন; নিরাপদ বাস সার্ভিস; সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরন; সেশনজট নিরসন করা; মেস বা কটেজে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা; নিয়মিত চাকসু নির্বাচন; ফ্যাসিবাদের দোসর-মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ; মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্খা ধারণ; মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম; যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ; শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন; গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি; শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি; মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা; নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ; গ্রিন ক্যাম্পাস; নারীবান্ধব ক্যাম্পাস; হল ও ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান; প্রেয়ার রুম উন্নয়ন; সাহিত্য সংস্কৃতি চর্চার বিকাশ; সকল জাতিগোষ্ঠীর অধিকার; অটোমেশন পদ্ধতি চালুকরণ; উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট; প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি; টিএসসি ও সেন্ট্রাল অডিটরিয়াম নির্মাণ; শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি; লিগাল এইড সেল গঠন; অফিশিয়াল ই-মেইলের সহজলভ্যতা; অ্যালামনাইদের সাথে সমন্বয়; মেন্টাল হেলথ কাউন্সিল এবং অন-ক্যাম্পাস জব।

ইশতেহার ঘোষণার সময় প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা প্রচারণাকালে শিক্ষার্থীদের কাছ থেকে সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছি। যা ইশতেহারে তুলে ধরেছি। আমরা ১২ মাসে ৩৩টি দফা বাস্তবায়নের জন্য কাজ করব। এর মধ্যে ৯টি পয়েন্টকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। আমরা নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কাজগুলো করার চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা