বুটেক্স ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জিয়ান-পাবেল
নতুন দায়িত্বে আশাবাদী নবনির্বাচিত কমিটি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. তানবীরুল ইসলাম জিয়ান সভাপতি এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. সাহরিয়ার আলম পাবেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম আহমেদ। অন্যান্য সহ-সভাপতিরা হলেন— তাসকিয়া আহমেদ রূপন্তী, ইকবাল হাসান মাহমুদ সাজিদ, আরাফ আলম, জান্নাতুল মাওয়া ইমু এবং মো. রেদওয়ানুর তাজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মশিউর রহমান খান এবং ক্লাবের মডারেটর মামুন কবির।
উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন বলেন,
> “বার্ষিক সভার মাধ্যমে কমিটি ঘোষণা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আশা করি নতুন কমিটি দায়িত্ব ঠিকভাবে পালন করবে।”
নবনির্বাচিত সভাপতি তানবীরুল ইসলাম জিয়ান বলেন,
> “বুটেক্স ক্যারিয়ার ক্লাব সবসময় ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই।”
সাধারণ সম্পাদক সাহরিয়ার আলম পাবেল বলেন,
> “ক্লাবের প্রতি সবার যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা দলবদ্ধভাবে কাজ করে সেই প্রত্যাশা পূরণ করতে চাই।”








আপনার মতামত লিখুন