অতীশ দীপঙ্কর হলে ছাত্রদল সমর্থিতদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ভিপি, জিএস ও এজিএস— তিন পদেই এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে দেখা যায়—
ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২২৩ ভোট,
শিবির সমর্থিত ইব্রাহিম রনি পেয়েছেন ৯০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রদল সমর্থিত সাফায়াত পেয়েছেন ১৬৪ ভোট,
বৈচিত্র্যের ঐক্য প্যানেলের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট,
এবং শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে ছাত্রদল সমর্থিত তৌফিক পেয়েছেন ২৬৬ ভোট,
তার প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত মুন্না পেয়েছেন ৪৫ ভোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ওএমআর পদ্ধতি ব্যবহৃত হয় এবং ভোট গণনার ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়।
চলমান চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।








আপনার মতামত লিখুন