রাকসু নির্বাচন
রাকসু নির্বাচনে শাহ মখদুম হলে শীর্ষ দুই পদে এগিয়ে শিবির, জিএসে জয় আধিপত্যবিরোধী ঐক্যের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শাহ মখদুম হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৬ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৫৯৭ ভোট পেয়ে এগিয়ে আছেন,
আর ছাত্রশিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম পেয়েছেন ৩৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির ৩৭৮ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৪১ ভোট।








আপনার মতামত লিখুন