নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি
ভোটের দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন,
> “কোনো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না। আপনাদের কাছেও আমাদের একটাই বার্তা— কোনো প্রেসার বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নিজের বিবেক ও আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নিন।”
তিনি আরও বলেন,
> “আমরা ইসি থেকে অন্যায় কোনো আদেশ বা নির্দেশ দেব না। আইন অনুযায়ী যে নির্দেশনা যাবে, তা যথাযথভাবে পালন করবেন। সুষ্ঠু ভোটের দায়িত্ব পালনে আপনাদের পাশে থাকবে নির্বাচন কমিশন।”
সিইসি নাসির উদ্দিন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
> “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার দায়িত্বশীলতা প্রয়োজন। মাঠের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে কাজ করলে কমিশনের ওপর জনগণের আস্থা আরও বাড়বে।”
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন