খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মা জুয়েলার্সে চুরির ঘটনায় দুই আসামি আটক: উদ্ধার ৭ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জে মা জুয়েলার্সে চুরির ঘটনায় দুই আসামি আটক: উদ্ধার ৭ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা

চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত মা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অবশেষে রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আন্তজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাত ভরি এক আনা এক রতি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুর রকিব।

তিনি জানান, ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে গত ১৫ অক্টোবর রাতে মা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দুর্ধর্ষ চোরচক্রটি দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২৪ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পর দোকানের মালিক ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

এসপি বলেন, ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ও একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরির মূল হোতা কামাল পারভেজ মিলন (৪৬)-কে খুলনা শহরের নিউমার্কেট এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার ফিরোজপুর গ্রামে।

অভিযানে তার বাসা থেকে সাত ভরি এক আনা এক রতি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করে যে, চুরি করা স্বর্ণালংকারের মধ্যে ১২ ভরি প্রায় ১৩ লক্ষ ১০ হাজার টাকায় বিক্রি করেছে। বিক্রির টাকা থেকে সহযোগী আসামি খলিল মৃধাকে পাঁচ লক্ষ টাকা দেয়।

পরবর্তীতে ফরিদগঞ্জ থানার অপর একটি দল চাঁদপুর সদরের শেখেরহাট আশ্রয়কেন্দ্র এলাকা থেকে খলিল মৃধাকে নগদ পাঁচ লক্ষ টাকাসহ গ্রেপ্তার করে। তার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার দক্ষিণ ইন্দুরকানি গ্রামে।

সংবাদ সম্মেলনে এসপি আরও জানান, গ্রেপ্তারকৃত কামাল পারভেজ মিলন দীর্ঘদিন ধরে আন্তজেলা চোরচক্রের নেতৃত্ব দিয়ে আসছে। দেশের বিভিন্ন জেলায় স্বর্ণের দোকানে চুরি করে সে ও তার সহযোগীরা। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি খলিল মৃধার বিরুদ্ধেও দুইটি সিআর মামলা বিচারাধীন রয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা