খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া (চাঁদপুর) :
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড শাখার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের শেখের হাট বাজারে, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি- মোঃ আক্তার হোসেন মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই অবস্থায় তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে আরও বেশি সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে। দলকে ভালোবাসতে হলে জনগণের পাশে থাকতে হবে। মৎস্যজীবী দল হচ্ছে বিএনপির একটি প্রাণবন্ত সংগঠন — এ সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্য, শৃঙ্খলা ও আদর্শের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা। এই নির্বাচনে দেশের মানুষ আবারও তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। এজন্য প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও সংগঠনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আন্দোলন ও নির্বাচনের মঞ্চে যারা থাকবে, তারাই আগামী দিনের নেতৃত্বের আসনে বসবে। তাই সবাইকে সততা, সাহস ও ত্যাগের মাধ্যমে সংগঠনের জন্য কাজ করতে হবে।

পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মো: আল-আমিন মিয়া এর সঞ্চালনায়,
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক -এডভোকেট হারুন-অর রশিদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট কুহিনুর বেগম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক -মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক- নাসরিন বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি- মোঃ আমিন শেখ জিলানী, সাধারণ সম্পাদক- মোঃ হানিফ বকাউল ও সাংগঠনিক সম্পাদক- বাবর বেপারী।

এছাড়া বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি- ডাঃ শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক- শফিকুর রহমান ফিরোজ পাটোয়ারী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ- সম্পাদক কামাল, ১৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক -ওসমান খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মোঃ কাউছার হামিদ, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক -মোঃ মোজাম্মেল হোসেন ভুট্টো এবং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি- মোঃ রাজন গাজী।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা দলের আদর্শ ও নেতার প্রতি অনুগত থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা