কক্সবাজারে উপকূলীয় অঞ্চলে সমন্বিত পদ্ধতিতে আর্টিমিয়া ও লবণ চাষ শীর্ষক কর্মশালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের উদ্যোগে উপকূলীয় অঞ্চলের লবণ মাঠে সমন্বিত পদ্ধতিতে আর্টিমিয়া ও লবণ চাষ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) কক্সবাজারের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট (বিএফআরআই) মিলনায়তনে এ কর্মশালা আয়োজিত হয়।
প্রকল্প পরিচালক ও চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিসারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্টেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. শফিকুর রহমান এবং কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আবদুর রউফ বলেন, ‘আর্টিমিয়া যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তবে প্রতিবছরে ৪ মিলিয়ন ডলার আমদানি ব্যয় থেকে আমরা রক্ষা পাবো। এছাড়া আমাদের চাষীরাও উপকৃত হবে।’
প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘আর্টিমিয়ার জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা রয়েছে। এজন্যই আমাদের মূল লক্ষ্য ছিল আর্টিমিয়া প্লান্ট ডেভেলপমেন্ট।’
কর্মশালায় সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা, স্থানীয় ও জাতীয় পর্যায়ের উদ্যোক্তা, চিংড়ি ও মৎস্য হ্যাচারির কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের আর্টিমিয়া চাষীরা অংশগ্রহণ করেন।








আপনার মতামত লিখুন