খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ গ্যাস সংযোগে কঠোর পেট্রোবাংলা: এক মাসে ৭ হাজারের বেশি সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অবৈধ গ্যাস সংযোগে কঠোর পেট্রোবাংলা: এক মাসে ৭ হাজারের বেশি সংযোগ বিচ্ছিন্ন

দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি জ্বালানি খাতকে সুরক্ষিত রাখতে অবৈধ গ্যাস ব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে পেট্রোবাংলা। প্রাথমিক জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটাতে যেখানে বিদেশ থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে, সেখানে অবৈধ সংযোগের মাধ্যমে বিপুল গ্যাস অপচয় হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

অক্টোবর ২০২৫ মাসে পেট্রোবাংলার অধীন ছয়টি বিতরণ কোম্পানি—তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, কর্ণফুলী গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি—সারা দেশে মোট ৬৯৮টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৭,১৭০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে ৬,৯১২টি ছিল সম্পূর্ণ অবৈধ সংযোগ।

বুধবার পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, অক্টোবর মাসে অভিযানকালে প্রায় ১০ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। ৫১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, অবৈধ গ্যাস ব্যবহারের ঘটনায় ১০টি মামলা ও ২টি এফআইআর রুজু হয়েছে। জমির মালিকদের বিরুদ্ধে ২টি মামলা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২টি মামলা এবং ১৫ জনকে আটক করা হয়েছে। এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি তথ্যভান্ডার সফটওয়্যার শিগগিরই উদ্বোধন করা হবে।

সংস্থাটি জানায়, স্থানীয় জনগণ ও বৈধ গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে ভিজিলেন্স টিমকে সহযোগিতা করছে। পাশাপাশি অনেক সচেতন নাগরিক গোপনে অবৈধ সংযোগের তথ্যও প্রদান করছেন।

পেট্রোবাংলা সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে—অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিতে, নিয়মিত বিল পরিশোধ করতে এবং গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে, যাতে জাতীয় সম্পদ সুরক্ষিত থাকে এবং বৈধ গ্রাহকেরা নির্বিঘ্নে গ্যাস সুবিধা পান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা