খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তোমাদের এমন কোনো কাজ করা যাবে না যা পরিবেশের ক্ষতি করে- শিক্ষার্থীদের মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
তোমাদের এমন কোনো কাজ করা যাবে না যা পরিবেশের ক্ষতি করে- শিক্ষার্থীদের মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেন কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, অনেক সময় পানিতে মাছ ভেসে উঠছে—এসবই পরিবেশ বিপর্যয়ের সংকেত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তোমাদের এমন কোনো কাজ করা যাবে না যা পরিবেশের ক্ষতি করে।

আজ রোববার দুপুরে রাজধানীর গেন্ডারিয়া আদর্শ একাডেমীতে জুলাই শহীদ শাহারিয়ার খান আনাসের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই শহীদ শাহরিয়ার খান আনাস আমাদের সামনে নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছে। সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না— পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও রক্ষা করতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আনাসের লেখা চিঠিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। কারণ সে যে কাজ করেছে, যে মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে—তা যেন সবাই জানতে পারে, সেজন্যই তার প্রতিটি প্রচেষ্টা। তিনি আরও বলেন, নিজের জীবনের বিনিময়ে আনাস আমাদের গর্বিত করেছেন।

উপদেষ্টা বলেন, “অনেকেই বলছেন বিদ্যালয়ে নাকি সংগীত শিক্ষক রাখা যাবে না, বিদ্যালয়ে গানও করা যাবে না। কিন্তু আজকের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং মা’কে নিয়ে যে গভীর আবেগময় পরিবেশনা আমরা দেখলাম—তা প্রমাণ করে প্রতিটি বিদ্যালয়ে সংগীত চর্চা থাকা কতটা প্রয়োজন।” তিনি বলেন, শিক্ষার্থীরা আনাসের লেখা চিঠি মুখস্থ করে আবৃত্তি আকারে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারেন।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাছের ডিম পাড়ার জন্য ঋতু অনুযায়ী বৃষ্টি প্রয়োজন। আষাঢ়ে বৃষ্টি না হলে ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই জলবায়ু ভারসাম্য রক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমুদ্রে প্লাস্টিক, মেঘনা নদীতে দূষণ—এসব এখন বাস্তবতা। গবেষণায় ইলিশে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিকই খাবারের সাথে শেষ পর্যন্ত আমাদের শরীরে প্রবেশ করবে। তাই আমাদের সচেতনভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

আদর্শ একাডেমী গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহীদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ।

এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা, একাডেমীর অভিভাবক প্রতিনিধি জুয়েল আহমেদ, একাডেমীর শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা আদর্শ একাডেমীতে শহীদ শাহরিয়ার খান আনাস ফলক উন্মোচন করেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা