খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তানভীর–রাফি

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তানভীর–রাফি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫–২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাৎ তানভীর রাফি।

রবিবার (১০ নভেম্বর) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সহ-সভাপতি: আব্দুর রহমান, কামরুজ্জামান, রিফাত হোসেন, পপি আক্তার, রিমন মাহমুদ ও খাদিজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদ সাকিব, আনিকা তাবাসসুম সাদিয়া, ইমরান হোসাইন, রাহাত ভুঁইয়া ও মাহমুদ জুবায়ের। সাংগঠনিক সম্পাদক: এনায়েত হোসেন, আদনান মুরাদ, তাইয়্যেব ত্বোহা, খাইরুন নাহার কুমকুম, শাহাদাৎ হোসাইন জামিম, নাজমুস সাকিব, শাহরিন সুলতানা শিপা, আফসার আহমেদ বিশাল, ইফতাল মাহমুদ শাওন, মাহমুদা আক্তার আবরার, মো. সাঈদ আহমেদ রিফাত, জান্নাতুল ফেরদৌস রিমি ও আব্দুল্লাহ মহিন। অর্থ সম্পাদক: খালেদ হোসেন মায়াজ; সহ-অর্থ সম্পাদক: মিনহাজুল হক। ছাত্রকল্যাণ সম্পাদক: সাবের হোসেন সৌরভ; দপ্তর সম্পাদক: ইসমাইল হোসেন জীবন; উপ-দপ্তর সম্পাদক: তামান্না খানম।
প্রচার সম্পাদক: ইমতিয়াজ ইভান; উপ-প্রচার সম্পাদক: সাদিয়া রহমান মলি। ক্রীড়া সম্পাদক: সাখাওয়াত অরন্য; উপ-ক্রীড়া সম্পাদক: মিনহাজ হায়দার চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক: ইসরাত জাহান ইশা; উপ-সাংস্কৃতিক সম্পাদক: অর্নব সূত্রধর। ছাত্রী সম্পাদক: কাজী সামিয়া আক্তার, রামিশা জান্নাত, সাদিয়া আফরিন, সাদিয়া আক্তার ও জান্নাতুল নাঈম জেলি। সদস্য: খাদিজাতুল তাহিরা, ওমর ফাহাদ, পারভেজ মাহমুদ, নাদিম হোসেন চৌধুরী, তানভীর সুলতানা আনিশা ও ইমতিয়াজ অয়ন।

সাধারণ সম্পাদক শাহাদাৎ তানভীর রাফি বলেন, “চৌদ্দগ্রামের সাধারণ শিক্ষার্থীদের কুবিতে পড়ার আগ্রহ বাড়াতে কাজ করব। পাশাপাশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে আমরা সর্বদা সক্রিয় থাকব।”

সভাপতি তানভীর হোসাইন বলেন, “চৌদ্দগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত করা এবং সফল সাবেক শিক্ষার্থীদের মাধ্যমে নবীনদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।”

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১৩তম আবর্তনের চৌদ্দগ্রামের সব শিক্ষার্থীকে আজীবন সদস্য ঘোষণা করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা