খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগি দাবি

চবি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগি দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪,০০০ জনের অধিক শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) বেলা ১১ টায় বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগি দাবিতে ৪,০০০ জনের অধিক শিক্ষার্থীর গণস্বাক্ষর হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বগি ও শিডিউল সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় সকল শিক্ষার্থীর আসন গ্রহণ করা সম্ভব হয় না। অনেক শিক্ষার্থীকেই ভীড়ের মাঝে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। আমরা আশা রাখবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধানে কাজ করবে। অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, ভীড়ের মধ্যে শাটল ট্রেনে ছেলেদের সাথে যাতায়াতে তারা অস্বস্তি বোধ করেন। অনেকে ব্যাড টাচের শিকার হয়েছেন। ছেলেদের সাথে দাঁড়িয়ে গাদাগাদি করে যাতায়াত করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। এমনকি কেউ কেউ এসব অস্বস্তি থেকে শাটল ট্রেনের পরিবর্তে ভিন্ন যানবাহন ব্যবহারের বিষয়টিও জানিয়েছেন।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্য থেকে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবি এসেছে। বাংলাদেশে মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির বিষয়টি চালু আছে। ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, জাপান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির উদ্যোগটি প্রচলিত আছে। আমরা অবিলম্বে শাটল ট্রেনে মেয়েদের সংরক্ষিত বগি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব সংরক্ষিত বগির বিষয়ে জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের চার হাজারের অধিক শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবীর সাথে একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবী জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য তিনটি সংরক্ষিত বগির ব্যবস্থা করবেন।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘৪,০০০ শিক্ষার্থীর এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে। আমি বলবো, চাকসুর মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হোক। আশা করি একটা ভালো সমাধান আসবে।’

দাবি জানিয়ে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন চাকসুর সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, চাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ, সৈয়ব আহমেদ সিয়াম, মোঃ ইসতিয়াক হোসেন মজুমদার, মোঃ কাউসার আহমেদ ও ইয়াসিন সিয়াম।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা