৩৩তম সিইউ মার্কেটিং ডে’ উদযাপন বৃহস্পতিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কেটিং ডে। আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিলভাবে উদযাপিত হবে দিবসটি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ‘প্রতিবছরই আমরা মার্কেটিং ডে উদযাপন করে থাকি। তবে এই বছর আমরা কিছু নতুনত্ব রেখেছি। সকাল ৯. ৩০ এ র্যালির মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়ে পুরো দিনজুড়ে থাকবে বিভিন্ন আয়োজন।’
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে বিশেষ আয়োজন হিসেবে শেষে থাকবে ‘ক্যারিয়ার হার্ডলস’ বিষয়ে কর্পোরেট রাউন্ড টেবিল সেশন। এছাড়া থাকবে উদ্যােক্তাদের নিয়ে ‘অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট’ শীর্ষক টকশো।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এছাড়া আরও উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।








আপনার মতামত লিখুন