খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রদের প্রকৃত অধিকার ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ‘কুকসু আমার অধিকার রুখে দেওয়ার সাধ্য কার’, ‘কুকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘ডিসেম্বর নির্বাচন দিতে হবে, দিতে হবে’, ‘নভেম্বরে তফসিল দিতে হবে দিতে হবে’, ‘প্রশাসনের দ্বিচারিতা মানি না মানব না’, ইত্যাদি বলে স্লোগান দেন। অবস্থান কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, ‘আমরা ভেবে ছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যতম নিরপেক্ষ একটি প্রশাসন। যে প্রশাসন এখনো আমাদের রক্তের উপর দাড়িয়ে আছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একটি দল ক্যাম্পাসের ভিতরে সদস্য ফরম বিতরণ করছে। এই বিষয়ে প্রশাসনকে প্রশ্ন করা হলে তারা বলেন সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে আমরা কিছু বলতে পারবো না। প্রসাশনের এই ব্যর্থতাকে গুছিয়ে দিতে পারবে একমাত্র কুকসু নির্বাচন।’

প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২ -২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘জুলাইয়ে আগে আমরা ছাত্রলীগের রাজনীতি দেখেছি। আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তী এই পরিবেশ বদলাবে। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি ওই ধারায় প্রবাহিত হচ্ছে যা আমাদের কাছে এখন হতাশা ও উদ্বেগের বিষয়। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই না ক্যাম্পাসে দলীয় রাজনীতির কারণে পরিবেশটা আতংকিত থাকুক। তাই খুব দ্রুত কুকসু নির্বাচন চাই।’

ফার্মেসী বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০০তম সিন্ডিকেটে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধ করা সত্ত্বেও বিভিন্ন ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কুকসু নির্বাচনের মাধ্যমে আমরা এই লেজুড়বৃত্তিক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখাবো। কুকসু নির্বাচন এই লেজুড়বৃত্তিক রাজনীতিকে বন্ধ করার অন্যতম মাধ্যম।’

অবস্থান কর্মসূচি শেষে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণ ও নানা কার্যক্রমের বিষয়ে শিক্ষার্থীরা জিজ্ঞেসা করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আমরা ছাত্র রাজনীতির বন্ধ করিনি। এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশই ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। আমরা সবসময় বলেছি যে আমরা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। আমরা তো পুলিশ না যে লাঠি নিয়ে যাব আর বলব এই কার্যক্রম বন্ধ করো। আমার কোনভাবেই এর আইনত বৈধতা দিতে পারব না। যদি এর বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা নেওয়ার থাকে তাহলে তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নিবে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নিক। ’

ছাত্র সংসদের রোডম্যাপ প্রদানে দেরির বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেন, ‘সিন্ডিকেট চাইলে রোডম্যাপ দিয়ে দিতে পারে। কিন্তু নির্বাচনের জন্য রাষ্ট্র থেকে ঐ চিঠিটা আসতেই হবে। আগামী সিন্ডিকেট মিটিং এ কুকসুর তফসিল ও নির্বাচনের বিষয়ে হয়তো কোন সিদ্ধান্ত আসতে পারে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা